নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের ছেলে মেয়ে সহ৪ জনকে গলা কেটে হত্যা করা।
হয়েছে। সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এ হত্যাকাণ্ড হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে তারা চারজনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, দশ বছরের ছেলে পারভেজ হোসেন ও তিন বছরের মেয়ে সাদিয়া খাতুন। হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। আর সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্র। হাবিবুর রহমান ছিলেন পেশায় গরু ব্যবসায়ী। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত ৮টার দিকে বাড়ি ফেরেন তিনি। তার কাছে গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিলো। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে একে ডাকাতির ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ডাকাতি করার পর পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয়েছে।