1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম পত্নীতলায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব খুলনার কয়রায় ‘স্ট্রেচারে’ স্বাস্থ্যসেবা: চালক সংকটে ৬ মাস গ্যারেজে ২ অ্যাম্বুলেন্স ‎রাজশাহী বিশ্ববিদ্যালয় জি এস আম্মারের মায়ের ফেসবুক স্ট্যাটাস কৈলাগ ইউনিয়নে মাদকের ছোবল: তুচ্ছ ঘটনায় অটোরিকশা চালক বিপ্লব খুন, আসামিদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ সলঙ্গায় মানবিক সংগঠনের উপহার একটি ছাগল চাঁদপুর শহরের শপথ চত্বরে পানির ফিল্টার স্থাপন যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবির শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যা: সোয়াটের দুর্ধর্ষ অভিযানে সন্দেহভাজন যুবক আটক নড়াইলে ডিবির জালে আটোক বড় মাদক চালান

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মুশতাক আহমেদ,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও আর্থিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সেমিনারটির আয়োজন করে আইএফআইসি ব্যাংক পিএলসি।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে শুরু হওয়া সেমিনারটি দুপুর দেড়টা পর্যন্ত চলে। অনুষ্ঠানের মূল পর্বে ভিজ্যুয়াল উপস্থাপনা করেন বাংলাদেশ ব্যাংক-এর পেমেন্ট সিস্টেম বিভাগের উপ-পরিচালক চিরঞ্জীব চৌধুরী।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ- উপাচার্য  অধ্যাপক  ড. এস. এম. হেমায়েত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ.এন.এম. মঈনুল কবীর। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. পারওয়েজ আনজাম মুনির এবং আইএফআইসি ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং মো. জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আইএফআইসি ব্যাংকের প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য সহজ ও ব্যবহারবান্ধব সেবা নিশ্চিত করা সম্ভব। তিনি ক্যাম্পাসে কার্যকরভাবে ক্যাশলেস লেনদেন চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ ক্যাশলেস হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে এ.এন.এম. মঈনুল কবীর বলেন, বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ক্যাশলেস বাংলাদেশ গঠনের বিকল্প নেই। এ ক্ষেত্রে সঠিক উদ্যোগ, সমন্বয় ও মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে শিক্ষার্থী ও কর্মকর্তারা ডিজিটাল ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জানতে চান এবং বিশেষজ্ঞরা তাদের প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারে ডিজিটাল লেনদেন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং একটি আধুনিক ক্যাশলেস ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com