1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী পিরোজপুরের জুঁই

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে
এয়োদশ জাতীয় সংসদের  সংরক্ষিত নারী আসনের নির্বাচনের স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে পিরোজপুরে নাজিরপুর উপজেলার মেয়ে সুলতানা জেসমিন জুই মনোনয়ন পেয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।
স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান এবং ময়মনসিংহ -১ আসনে সংসদ সদস্য মোঃ সালমান ওমর তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।
সুলতানা জেসমিন জুঁই পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের পশ্চিম বুইচাকাঠী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পিরোজপুর সহ এর আশেপাশে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ জনগণ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
মনোনয়ন পাওয়ার পর নিজের ফেসবুক পোস্টে সুলতানা জেসমিন জুঁই কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন তিনি সবার ভালোবাসার মানুষ হয়ে থাকতে চান। তার এ বিনয় ও দায়বদ্ধতাই ভবিষ্যতে তাকে আরও এগিয়ে নেবে বলে আশা করেছেন।
জুঁইয়ের  রাজনৈতিক জীবন কেবল পদ পদবীর মধ্যেই সীমাবদ্ধ নয়। ফ্যাসিবাদ  বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ,রাজপথে নেতৃত্ব, হামলা, মামলা ও কারাবরণ করেছেন। স্থানীয় রাজনৈতিক মহলের মতে তার এ মনোনয়ন দীর্ঘদিনের রাজনৈতিক অবদানের স্বীকৃতি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com