আজ মঙ্গলবার থেকে হোমনা উপজেলার সকল পরীক্ষা কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা প্রথম পত্র বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলো পরিদর্শন করে দেখা গেছে, পরীক্ষার্থীদের উপস্থিত ছিল শতভাগ এবং কেন্দ্র সচিবদের কঠোর তদারকিতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল।
অধিকাংশ পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে প্রবেশ করতে দেখা যায়।
উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হোমনা উপজেলার সকল কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছিল। প্রশ্নপত্র ফাঁস রোধ এবং নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে মোবাইল টিম সার্বক্ষণিক তদারকি করছে।
প্রথম দিনের পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের চোখে-মুখে আত্মবিশ্বাসের ছাপ দেখা গেছে। কোনো প্রকার বিঘ্ন ছাড়াই পরীক্ষা শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষকমণ্ডলী।