1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক

সাতক্ষীরায় জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কাসেম আলী (৭০) অভিযোগ করেছেন, তার একমাত্র ছেলে মিন্টু (৩৭) জোরপূর্বক জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাকে ও তার স্ত্রীকে নির্যাতন করে আসছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, জমি লিখে না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং একাধিকবার মারধরের ঘটনাও ঘটে। সর্বশেষ মঙ্গলবার (২১ এপ্রিল) মিন্টু তার বাবাকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন। বর্তমানে কাসেম আলী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে আরও জানা যায়, প্রায় এক বছর ধরে মিন্টু তার বাবা-মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং ঘরে তালা দিয়ে রেখেছে। ঘরে ঢোকার চেষ্টা করলে তাদের মারধর করা হয়।

এ ঘটনায় কাসেম আলী ও তার স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত মিন্টুকে ধরতে গেলে সে পুলিশকেও হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত মিন্টু এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছে না।

এমতাবস্থায় ভুক্তভোগী দম্পতি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সন্তানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com