1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক

নওগাঁর একই পরিবারের ৪ সদস্যের গলা কেটে ক্লুলেস হত্যার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন এবং ৩ আসামি গ্রেপ্তার।

মোঃ রবিউল ইসলাম নওগাঁ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার নিয়ামতপুরে দেশব্যাপী আলোচিত ২১ এপ্রিলে একই পরিবারের ০৪ সদস্যের (পিতা, মাতা এবং দুই শিশু সন্তান) এর নির্মম এবং লোমহর্ষ ক হত্যাকাণ্ডের রহস্য একদিনের মধ্যে উদঘাটন। তিনজন আসামি গ্রেফতার।
 আসামি-১/সবুজ রানা ২/ সহিদুল মন্ডল ৩/ শাহিন মন্ডল।
আসামিদের দেখানো মতে জঙ্গল থেকে এবং পানির ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বড় আকারের হাসুয়া এবং ধারালো বৃহৎ ছোড়া উদ্ধার করা হয় । এই ধরনের চার চারটি প্রাণের হত্যাকাণ্ডে জেলার সর্বস্তরের মানুষ গভীরভাবে ব্যথিত এবং মর্মাহত। বিকেলে হত্যাকাণ্ডে নিহত পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় শতশত লোক অংশগ্রহণ করেন এবং দোষীদের সর্বোচ্চ বিচার দাবি করেন।
নওগাঁ জেলার পুলিশ সুপারের নেতৃত্বে এক দল চৌকশ এবং ডেডিকেটেড পুলিশ অফিসারের একটানা ২০ ঘন্টা অক্লান্ত পরিশ্রমের ফলে দ্রুততম সময়ের মধ্যে অপরাধের রহস্য উদঘাটন, অপরাধী গ্রেফতার এবং আলামত জব্দ করা সম্ভব হয়েছে। অন্য অপরাধীদের গ্রেফতার এ অভিযান অব্যাহত আছে। আজ বিকেলে অন্যতম হত্যাকারী সবুজ আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।এই কাজের দক্ষতা এবং সফল অভিযানে ধন্যবাদ জানিয়েছেন নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম, এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তা বৃন্দ এবং সাধারণ মানুষ সংশ্লিষ্ট সকল পুলিশ অফিসারদের /সদস্যদের বিশেষ করে, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, মান্দার সার্কেল, নেয়ামতপুর থানা এবং জেলা গোয়েন্দা শাখা কে। আরো ধন্যবাদ মিডিয়া ব্যক্তিদের, এবং সবাইকে যারা পুলিশের পাশে থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com