1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক

বগুড়ায় আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকরণে ভেষজ নির্যাস ও রং এর মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আকাশ আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ বার পড়া হয়েছে
আয়ুর্বেদিক ওষধ প্রস্তুতকরণে প্রাকৃতিক ভেষজ নির্যাস ও রং এর মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বগুড়া শহরের পার্ক রোডে অবস্থিত হোটেল উড বার্ন এর কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের যৌথ আয়োজনে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওষধ প্রশাসন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সুকর্ণ আহমেদ।
বাম্মা কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে বাম্মা নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুর রব  খানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওষধ প্রশাসন বগুড়া জেলা কার্যালয়ের তত্ত্বাবধায়ক জেসমিন বেগম, বাম্মা সহ সভাপতি ড, কবিরাজ নরেশ মধু, ফজলুর রহমান, আব্দুস সবুর খান, সাধারণ সম্পাদক একরামুল হক খান,বাম্মা রাজশাহী বিভাগীয় প্রধান মোজাফফর হোসেন প্রমূখ। আলোচনায় বক্তারা বলেন, বহুবছর আগে হাকিমরা বিভিন্ন ভেষজ পদার্থ থেকে রং তৈরি করে ওষুধ ও খাবারের সাথে ব্যবহার করতো।প্রকৃতি থেকে পাওয়া ওই সব রং মানব দেহের জন্য কোন প্রকার ক্ষতির কারণ ছিল না। বরং তা মানব দেহের উপকারে আসতো। শে সময় মানুষের রোগ এর সংখ্যা ও কম ছিল। পরবর্তীতে ধীরে ধীরে মানুষ কেমিক্যাল এর উপর নির্ভর হয়ে পড়ায় বর্তমানে কেমিক্যাল দিয়ে তৈরি রং বিভিন্ন খাবার ও ওষুধে সংমিশ্রণ করার ফলে মানুষ ভয়াবহ না না জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
বক্তারা আরো বলেন আমাদের দেশে ওষুধ ম্যানুফ্যাকচারার কোম্পানির কতিপয় অসাধু ব্যবসায়ী অতি মুনাফা লোভের আশায় মানসম্পন্ন ওষুধ তৈরি করেন না। ফলে চিকিৎসকদের নির্ণয় বেগ পেতে হচ্ছে। পাশাপাশি আর্থিক ক্ষতিসহ নানা প্রকার রোগ ও জটিলতায় জীবন-যাপন করছেন আমাদের দেশের সাধারণ মানুষ। বক্তারা ওষুধ ম্যানুফ্যাকচার কোম্পানির মালিকদেরকে এ অবস্থা থেকে বেরিয়ে এসে স্বচ্ছ ভাবে ওষুধ উৎপাদনের আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com