1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা

কাঠালিয়ায় লোহার পুল ভেঙে খালে, দুই ইউনিয়নের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

মোঃ ফয়সাল আহম্মদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় লেবুবুনিয়া খালের ওপর নির্মিত একটি লোহার পুল ভেঙে খালে পড়ে যাওয়ায় দুই ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে কয়েকটি গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এখন এই দুই ইউনিয়নের বাসিন্দাদের প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়।
জানা গেছে, উপজেলার কাঠালিয়া সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামের মায়ারাম হিন্দু পাড়ায় অবস্থিত লেবুবুনিয়া খালের ওপর নির্মিত সংযোগকারী লোহার পুলটি রবিবার (১৯ এপ্রিল) হঠাৎ ভেঙে পড়ে। পুলটি আমরিবুনিয়া ৮নং ওয়ার্ড (মায়ারাম) ও আমুয়া ইউনিয়নের বাশবুনিয়া ৯নং ওয়ার্ডের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করত।
পুলটি ভেঙে যাওয়ার ফলে আমরিবুনিয়া, মশাবুনিয়া, চিংড়াখালীসহ কাঠালিয়া সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং আমুয়া ইউনিয়নের বাশবুনিয়া, তালতলা ও ছোনাউটাসহ আশপাশের গ্রামের সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে খালপথে নৌযান চলাচলও বন্ধ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পুলটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বারবার সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা বিপ্লব চন্দ্র মিস্ত্রি বলেন, “পুলটি ভেঙে যাওয়ায় আমাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। হাটবাজারে যাওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়া এখন অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।”
গাছ ব্যবসায়ী সোনা মিয়া বলেন, “এই খালপথে নিয়মিত কাঠ পরিবহন করে ইনদেহাট বাজারে বিক্রি করতাম। পুলটি ভেঙে পড়ায় এখন আর সেই কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না।”
এ বিষয়ে আমুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নকিরুল ইসলাম জানান, “ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করছি দ্রুত পুলটি অপসারণ করে নতুন একটি সেতু নির্মাণ করা হবে।”
কাঠালিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন বলেন, “লোহার পুলটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।”
স্থানীয়রা দ্রুত ভেঙে পড়া পুলটি অপসারণ, নতুন সেতু নির্মাণ এবং নৌপথ সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com