1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা

চিরিরবন্দরে অবৈধভাবে পেট্রোল মজুদে জরিমানা, তেল জব্দ

আফছার আলী খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে
দিনাজপুরের চিরিরবন্দরে বাড়িতে অবৈধভাবে পেট্রোল মজুদ করার দায়ে ৪ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ তেল জব্দ করে স্থানীয় পাম্পে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ উপজেলার নশরতপুর ইউনিয়নের মনসাপাড়ার জনৈক নিতাই চন্দ্র রায়ের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে তাঁর বাড়ি থেকে ৮৭ লিটার অবৈধভাবে মজুদ করা পেট্রোল জব্দ করা হয়। এ সময় উপস্থিত জনসাধারণের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত তেলগুলো রাতেই চিরিরবন্দর ফিলিং স্টেশনে জমা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা জানান, পুরো উপজেলায় নজরদারি বাড়ানো হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং তেলের কৃত্রিম সংকট রোধে কোনো ছাড় দেওয়া হবে না।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com