1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

কেন্দুয়ায় সড়ক দখল করে ঘর নির্মাণের অভিযোগ, দুর্ভোগে হাজারো মানুষ

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক দখল করে অবৈধভাবে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় কয়েক হাজার মানুষের দৈনন্দিন চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার গামরুলী হরিপুর বাজার থেকে পুরানবাড়ী হয়ে কেরাধিঘী পর্যন্ত বিস্তৃত মাটির সড়কটি আশপাশের কয়েকটি গ্রামের মানুষের একমাত্র যাতায়াত পথ। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করে থাকেন।
স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি ওই সড়কের ওপর আরসিসি পিলার স্থাপন করে বসতঘর নির্মাণ শুরু করেন স্থানীয় ব্যক্তি মোঃ বকুল মিয়া। এতে সড়কের প্রশস্ততা সংকুচিত হয়ে পড়েছে এবং পথচারী ও যানবাহন চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসী আরও জানান, বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও অভিযুক্ত ব্যক্তি তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। এমনকি তিনি প্রভাবশালী মহলের নাম ব্যবহার করে কাজ অব্যাহত রেখেছেন বলেও অভিযোগ রয়েছে। এতে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। তারা ইতোমধ্যে স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য কাজল মিয়া বলেন, “আমি বকুল মিয়াকে ব্যক্তিগতভাবে রাস্তার ওপর স্থাপনা না করার জন্য নিষেধ করেছি। কিন্তু তিনি তা মানছেন না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।”
অভিযোগের বিষয়ে মোঃ বকুল মিয়া বলেন, “উক্ত সড়কটি আমার ব্যক্তিগত জমির ওপর দিয়ে নির্মিত। এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র আমার কাছে রয়েছে। যদি প্রমাণিত হয় যে আমি ভুল স্থানে স্থাপনা করেছি, তাহলে তা সরিয়ে নিতে আমি প্রস্তুত।”
এদিকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা অবিলম্বে তদন্তপূর্বক অবৈধ নির্মাণ বন্ধ করে সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com