1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক

প্রশাসনের চোখকে ফাকি দিয়ে মান্দায় রাতের আঁধারে মাটি লুট: ভূমিদস্যুদের দৌরাত্ম্যে বিপর্যস্ত কৃষিজমি ও জনজীবন।

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলায় দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে অবৈধ মাটি কাটার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় প্রশাসনের নজর এড়িয়ে এবং রাতে অন্ধকারকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী চক্র ধানী জমির উর্বর মাটি কেটে বিভিন্ন লাইসেন্সবিহীন ইটভাটায় সরবরাহ করছে। এতে একদিকে যেমন কৃষি জমির উৎপাদনশীলতা নষ্ট হচ্ছে, অন্যদিকে জনসাধারণের চলাচলেও মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের বেলায় প্রশাসনের চাপ এবং স্থানীয়দের প্রতিবাদের কারণে মাটি কাটা অনেকটাই বন্ধ থাকে। তবে রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে এই চক্র। গভীর রাত পর্যন্ত একাধিক ভেকু (এক্সকাভেটর) ও ট্রাক ব্যবহার করে জমির উপরিভাগের উর্বর মাটি অবৈধ পুকুর খনন করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে জমিগুলো ক্রমেই কৃষির অযোগ্য হয়ে পড়ছে।

মাটি কেটে নেওয়ার ফলে জমির উর্বরতা কমে যাচ্ছে, কোথাও কোথাও বড় বড় গর্ত তৈরি হওয়ায় পানি জমে থাকছে, ফলে ফসল উৎপাদন প্রায় অসম্ভব হয়ে উঠছে।

শুধু কৃষিজমিই নয়, এই অবৈধ মাটি পরিবহনের কারণে এলাকার রাস্তাঘাটও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারী ট্রাক চলাচলের ফলে কাঁচা ও পাকা উভয় ধরনের সড়কই ভেঙে যাচ্ছে। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কিছু অভিযান পরিচালিত হলেও তা পর্যাপ্ত নয়। অনেক ক্ষেত্রে প্রভাবশালী মহলের কারণে এসব কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে মাটি ব্যবসায়ীরা।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কিছু স্থানীয় বাসিন্দা বলেন, “দিনে কিছুটা শান্ত থাকলেও রাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। আমরা প্রতিবাদ করলে তারা প্রশাসনের দূর্বলতা ও কিছু দলীয় নেতা ব‍্যক্তিবর্গের নামে বিভিন্নভাবে হুমকি ধামকির মুখে পড়তে হয়। প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া এই সমস্যা থেকে মুক্তি সম্ভব নয়।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, অবিলম্বে কঠোর নজরদারি বৃদ্ধি, নিয়মিত অভিযান এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

এদিকে ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং জনদুর্ভোগ থেকে এলাকাবাসীকে মুক্তি দেবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com