1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

পিরোজপুরে গাঁজার গাছসহ মাদকসেবনরত অবস্থায় গ্রেপ্তার দুই

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে
পিরোজপুর পৌরসভার মাছিমপুর জামাইপাড়া এলাকার একটি ভাড়াবাসায় অভিযান চালিয়ে গাঁজার ৮টি গাছসহ মাদকসেবনরত অবস্থায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে পিরোজপুর সদর থানার বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাসার পাশের বাগান থেকে গাঁজার ৮টি গাছ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলেই দুইজনকে মাদকসেবনরত অবস্থায় আটক করা হয়।
অভিযানের দায়িত্বে থাকা এসআই রাধা রমন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন রিফাত (২৬)। তিনি অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আউয়াল হাওলাদারের ছেলে। অপরজন ওই বাসার ভাড়াটিয়া মো. আল আমিন (২৯)।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাড়াটিয়া আল আমিনের ভাড়া বাসার পাশের বাগানে নিজ হাতে লাগানো ৮টি গাঁজার গাছের সন্ধান পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন গাঁজা সেবন এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য গাছ লাগানোর বিষয়টি স্বীকার করেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, “গ্রেপ্তারকৃত দুইজনকে আলামতসহ থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com