1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙ্গে চাপা পড়ে মা ও দুই মেয়েসহ তিনজন নিহত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোরে মেলান্দহের পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পূর্বদাগী এলাকার মৃত গনি মন্ডলের স্ত্রী খুকি বেগম (৮০), মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৪২)। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত খুকি বেগমের ছোট ছেলে আকালু মন্ডল (৪০) জানান, ঘরে আমার মা ও দুই বোন থাকত। ভোরে কালবৈশাখী ঝড়ের সময় তারা তিনজনই ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় ঝড়ে ৩টি গাছ ঘরের উপর ভেঙে পড়ে। ঘরে থাকা আমার মা ও দুই বোন ঘরের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঝড় থামলে সকালে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, ঝড়ে গাছ চাপা পড়ে মা ও দুই মেয়ে নিহতের খরর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com