1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির নয়, ইউনূস-নূরজাহানের বিচার চাওয়া উচিত : আনিস আলমগীর ‘ঢাকা-সিলেট রুটে রেলের ডাবল লাইন করার চিন্তা করছে সরকার’ হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা

বকশীগঞ্জে কলমের ভেতর মোবাইল রেখে নকল, পরীক্ষার্থী বহিষ্কার!

শিহাব আরমান
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালে কলমের ভেতরে লুকানো মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্ন সমাধানের চেষ্টা করায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এই ঘটনা ঘটে।
বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম জিসান রহমান (১৭)। সে বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন জিসান টয়লেটে যাওয়ার কথা বলে কক্ষ ত্যাগ করে। যাওয়ার সময় সে কৌশলে পাশের এক সহপাঠীর প্রশ্নপত্র নিয়ে বাইরে চলে যায়। ওই শিক্ষার্থী তার প্রশ্ন খুঁজে না পেয়ে কান্নাকাটি শুরু করলে বিষয়টি কক্ষ পরিদর্শকদের নজরে আসে। দীর্ঘ সময় পার হওয়ার পরও জিসান সিটে ফিরে না আসায় কর্তৃপক্ষের সন্দেহ বাড়ে।
পরবর্তীতে তাকে তল্লাশি করে একটি বিশেষ কলম (পেন) পাওয়া যায়, যার ভেতরে ক্ষুদ্র মোবাইল ফোন লুকানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে ওই ফোনের মাধ্যমে বাইরে থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করে খাতায় লেখার পরিকল্পনা করছিল। বিষয়টি কেন্দ্র সচিবকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে ওই পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন।
কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, “পরীক্ষার হলে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতির সুযোগ নেই। নকলমুক্ত ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা নিশ্চিতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এ ধরনের অপতৎপরতা রোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com