1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

সিরাজুল ইসলাম 
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নাটোরের নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান করা হয়েছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু থাকলেও কালার প্রিন্টার না থাকারয় রোগীরা আলট্রাসনোগ্রাফি টেস্টের জন্য বাইরে যেতে হয়। মঞ্জু মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড.মোঃ জিয়াউল হক জিয়া প্রিন্টারটি প্রদান করেন।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১ টায় নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঞ্জুমেমোরিয়াল ট্রাস্টের সহায়তায় এ প্রিন্টারটি বিতরণ করা হয়।

অধ্যাপক ড.মোঃ জিয়াউল হক জিয়া বলেন, নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রাসনোগ্রাফি মেশিন থাকলেও প্রিন্টার না থাকার কারণে রোগীরা আলট্রাসনোগ্রাফি টেস্ট থেকে বঞ্চিত ছিলো। ডাক্তারদের আন্তরিকতা থাকলেও প্রিন্টারের অভাবে সঠিকভাবে চিকিৎসা দিতে পারেনি। বিষয়টি অবহিত হওয়ার পর আমেরিকান প্রবাসী মঞ্জু মেমোরিয়াল স্ট্রাস্টের সত্বাধিকারী আনিছার রহমানের সহায়তায় একটি ইপসন,কালার প্রিন্টার প্রদান করা হয়। এতে প্রত্যন্ত এলাকার গরীব,দুখী,অসহায় ব্যক্তিরা চিকিৎসা নিতে পারবে। ভবিষ্যতে আমাদের এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল বারি,নলডাঙ্গা পৌরসভার সভাপতি মোঃ সাইফুল ইসলাম,পৌরসভার সাধারণ সম্পাদক মোঃ নয়ন ইসলাম, সাবেক কাউন্সিলর মোঃ সমসের আলীসহ প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com