1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পাচার, মামা ভাগ্নে আটক

শামীম আহমেদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
নেত্রকোণার পূর্বধলায় জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের সময় মামা-ভাগ্নে দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় নেত্রকোণা।
সোমবার (৪ মে ২০২৬) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের প্রদীপ পণ্ডিতের বাড়ির পশ্চিম পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪ হাজার ৭৫০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাদের আটক করা হয়।
আটকরা হলেন—দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের হারিয়াউন্দ গ্রামের মৃত ওসমান গণির ছেলে মো. হাবিবুর রহমান (৫৩) এবং একই ইউনিয়নের বাড়য়পাড়া গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. রমজান আলী (৩২)। তারা সম্পর্কে মামা-ভাগ্নে বলে জানা গেছে।
এ ঘটনায় ডিএনসি’র সহকারী পরিচালক মো. নাজমুল হক বাদী হয়ে পূর্বধলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
ডিএনসি নেত্রকোণা জেলা কার্যালয় জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ‘জিরো টলারেন্স’ নীতিতে তারা কাজ করে যাচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com