1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ সারাদেশে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু, আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত সিংড়ায় মৎস্য ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্ত্রী-সন্তান আটক কিশোরী ধর্ষণ: পিরোজপুরে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড রংপুর জেলা ডিবি’র পুলিশের অভিযানে অনলাইন প্রতারক কিশোরগঞ্জে গ্রেপ্তার ২ মাদক দ্রব্য আটক সোনারগাঁওয়ে কৃষি উন্নয়ন নিয়ে জোরালো পার্টনার কংগ্রেস: আধুনিক কৃষির পথে এগোনোর কঠোর আহ্বান মাধবপুরে মহাসড়কের পাশে জঙ্গল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাংগাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন ৫ মে শাপলা চত্বরের গণহত্যার বিচার দাবি জমিয়তের

কাউখালীতে পুলিশের অভিযানে ‘মাদক সম্রাজ্ঞী’ গ্রেফতার

কামরুল আহসান সোহাগ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসেনের নির্দেশক্রমে এসআই জাফর ইকবালের নেতৃত্বে একাধিক পুলিশ সদস্য ও নারী পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল মাদকবিরোধী অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসপদ্দি কলেজ রোড এলাকার মৃত ফারুক হোসেনের বসতঘরের পেছন থেকে তার স্ত্রী মোছাঃ মর্জিনা (৫২)-কে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কাউখালী থানার ওসি মোঃ ইয়াকুব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com