দিনাজপুর ফুলবাড়ীতে পাটনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ী উপজেলা পরিষদ হলরুমে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রোগ্রাম এর আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর পরিচালক মোঃ আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মনিরিং অফিসার পার্টনার দিনাজপুর অঞ্চল কৃষিবিদ সঞ্জয় দেবনাথ।
স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন কৃষিকে আধুনিকায়ন করতে হবে এবং কৃষি পণ্য বিদেশে রপ্তানিযোগ্য করে তুলতে হবে।
এ বিষয়ে কৃষি অফিস কৃষকদের বিশেষ পরামর্শ প্রদান করে যাচ্ছেন।
বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ কৃষিকে এগিয়ে নিতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান আগামীতে ভালো ভূমিকা রাখবে বলে আশা করেন বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
