1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ সারাদেশে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু, আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত সিংড়ায় মৎস্য ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্ত্রী-সন্তান আটক কিশোরী ধর্ষণ: পিরোজপুরে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড রংপুর জেলা ডিবি’র পুলিশের অভিযানে অনলাইন প্রতারক কিশোরগঞ্জে গ্রেপ্তার ২ মাদক দ্রব্য আটক সোনারগাঁওয়ে কৃষি উন্নয়ন নিয়ে জোরালো পার্টনার কংগ্রেস: আধুনিক কৃষির পথে এগোনোর কঠোর আহ্বান মাধবপুরে মহাসড়কের পাশে জঙ্গল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাংগাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন ৫ মে শাপলা চত্বরের গণহত্যার বিচার দাবি জমিয়তের

মৌলভীবাজারের এক ব্যাতিক্রমী কন্টেন্ট ক্রিয়েটর তাজুল ইসলাম তাজ

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
সারা দেশের অনেকেই যখন কন্টেন্ট মনিটাইজেশন, লাইক, ভিউয়ের জন্য নতুন প্রজন্মকে অশ্লীলতা ও অসুস্থ বিনোদনের দিকে নিয়ে যাচ্ছে ঠিক তখন সামাজিক যোগাযোগমাধ্যমে বৃহত্তর মানব কল্যাণে কাজ করার নিমিত্তে ভিন্ন ধারায় আগমন ঘটে মৌলভীবাজার জেলার পরিচিত মুখ মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজের। যাকে সবাই গরিবের অকৃত্রিম বন্ধু তাজ ভাই নামে চিনে।
তিনি সবাইকে সুস্থ বিনোদন দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, যার প্রতিটি ভিডিওতে শিক্ষনীয় বিষয় আছে, যার ভিডিওতে দেখতে পাওয়া যায় সমাজের বিভিন্ন উপকারী বিষয়, যার ভিডিওতে দেখা যায় মৌলভীবাজার সহ দেশ বিদেশের বিভিন্ন পর্যটন স্থান।
যার কন্টেন্ট মনিটাইজেশনের জন্য নিজের ব্যক্তিত্ব ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দিয়ে অনন্য হয়ে উঠেছেন। তাজুল ইসলাম তাজের ভিডিও দেখে শিক্ষা গ্রহণ বা উদ্বুদ্ধ হতে পারেন অনেকেই।
তাজুল ইসলাম তাজের ভিডিওতে নেই কোনো অশালীন কথা, নেই কোনো অশ্লীল আচরণ, একদম নিখুতভাবে তৈরি করছেন কন্টেন্ট ভিডিও।
ইতোমধ্যে দেশে বিদেশে লক্ষ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন এই বিশিষ্ট ব্যক্তি।
মৌলভীবাজার জেলার পরিচিত মুখ মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজের মানব কল্যাণে এক ব্যতিক্রম ধর্মী কন্টেন্ট ভিডিও সম্পর্কে জানতে চাওয়া হলে এক  প্রতিক্রিয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “বর্তমান সময়ে যেখানে কনটেন্টের নামে অনেক কিছুই পরিবেশিত হচ্ছে, সেখানে তাজুল ইসলাম তাজ একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার কনটেন্টগুলো সমাজ সচেতনতা বৃদ্ধি করছে এবং তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখছে। এই ধরনের উদ্যোগকে অবশ্যই উৎসাহিত করা উচিত।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com