1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

কিশোরগঞ্জের বাজিতপুরে পিডিবি কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

নূর মোহাম্মদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র নির্বাহী প্রকৌশলী শাহ্ আলম কমলের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নির্বাহী প্রকৌশলী শাহ্ আলম কমলের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, গ্রাহকদের হয়রানি, ক্ষমতার অপব্যবহার এবং বিদ্যুৎ চুরির মতো গুরুতর অভিযোগ রয়েছে। তারা দাবি করেন, এসব অনিয়মের কারণে সাধারণ গ্রাহকরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বিদ্যুৎ সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, অভিযোগ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত কর্মকর্তার অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com