1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

টাংগাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

মোঃকবির হোসেন  
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৪৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের নাগরপুরে অভ্যন্তরিন বোরো ধান ও চাল সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গল বার ( ৫ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের  উদ্বোধন করেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশিদুল হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মুক্ত রানী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীন,  শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, যুবদলের সাবেক সদস্য সচিব মো. রফিকুল ইসলাম দীপ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জিহাদ হোসেন ডিপটি, ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদ্য পরিদর্শক মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ কৃষকরা উপস্থিত ছিলেন।
এ বছর সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ৬ শত ৯৭ মেট্রিক টন ধান ও ৪২ টাকা কেজিতে ৬শত ৭৬ মেট্রিক টন বোরো সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com