1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ সারাদেশে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু, আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত সিংড়ায় মৎস্য ব্যবসায়ীকে হত্যার ঘটনায় স্ত্রী-সন্তান আটক কিশোরী ধর্ষণ: পিরোজপুরে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড রংপুর জেলা ডিবি’র পুলিশের অভিযানে অনলাইন প্রতারক কিশোরগঞ্জে গ্রেপ্তার ২ মাদক দ্রব্য আটক সোনারগাঁওয়ে কৃষি উন্নয়ন নিয়ে জোরালো পার্টনার কংগ্রেস: আধুনিক কৃষির পথে এগোনোর কঠোর আহ্বান মাধবপুরে মহাসড়কের পাশে জঙ্গল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার টাংগাইলের নাগরপুরে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন ৫ মে শাপলা চত্বরের গণহত্যার বিচার দাবি জমিয়তের

মাধবপুরে মহাসড়কের পাশে জঙ্গল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লিটন পাঠান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন জঙ্গল থেকে ফরহাদ হোসেন মাহি (২৩) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫-মে) ২০২৬ সকালে উপজেলার আন্দিউড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরহাদ হোসেন ঢাকার উত্তরখান এলাকার চানপাড়া স্বপ্নছোঁয়া বাড়ির বাসিন্দা মৃত আবদুল আউয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় ফরহাদ হোসেন মাহিকে অপহরণ করে একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাকে মারধরের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের পর এক আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, গত ১ মে একটি প্রাইভেটকারে করে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে মরদেহটি মাধবপুর থানার আন্দিউড়া এলাকায় এনে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের জঙ্গলে ফেলে রাখা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা গ্রহণ করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, ৫নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছিল। হত্যার কারণ হিসেবে পরকিয়াজনিত সম্পর্কের বিষয়টি তদন্তে এসেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com