1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

কিশোরী ধর্ষণ: পিরোজপুরে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

কামরুল আহসান সোহাগ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে
পিরোজপুরে কিশোরী ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন এক আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের মোঃ হামেদ হাওলাদারের ছেলে মোঃ সুমন হাওলাদার।
আজ মঙ্গলবার দুপুর ১টায় পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে ওই রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ভিকটিম ভান্ডারিয়া উপজেলার জুনিয়া গ্রামের আঃ আজিজ হাওলাদারের মেয়ে, জুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। ভিকটিমের পিতা-মাতার মধ্যে সম্পর্ক না থাকায় সে তার মামা একই গ্রামের নিজাম হাওলাদারের বাড়িতে থেকে লেখাপড়া করত। ভিকটিম স্কুলে আসা-যাওয়ার পথে দণ্ডপ্রাপ্ত আসামি প্রায়ই তাকে উত্যক্ত করত।
২০১৮ সালের ৩ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে স্কুল ছুটি হলে আসামি সুমন তাকে জোরপূর্বক ওই গ্রামের জনৈক ফিরোজ পাহলোয়ানের খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে সে বাড়িতে ফিরে তার মামাকে ঘটনাটি জানায়। বিষয়টি স্থানীয়রা মীমাংসা করার আশ্বাস দিলেও ভিকটিমের মামা তাতে রাজি না হয়ে ১৬ মার্চ সুমন হাওলাদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
পুলিশ আসামি সুমনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য-প্রমাণে আসামি দোষী সাব্যস্ত হলে আদালত ওই রায় দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন নারী-শিশু পিপি অ্যাডভোকেট নূরুল ইসলাম সরদার শাহজাহান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com