1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

ফরিদপুরে দুর্বৃত্তের বিষ প্রয়োগে মৎস্য খামারের অর্ধকোটি টাকার ক্ষতি নিউজ, ফুটেজ, বাইটস ও ছবি

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের উত্তর আকন বাড়িয়া গ্রামে দুর্বৃত্তদের নৃশংসতায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন এক মৎস্য চাষী। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে একটি মাছের খামারের প্রায় সব মাছ নিধন করেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী আনোয়ার মাতুব্বর জানান, তিনি প্রায় সাড়ে তিন বিঘা জমির উপর খনন করা পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। মঙ্গলবার ( ৫ মে) দিবাগত রাতে কে বা কারা তার পুকুরে বিষ ঢেলে দেয়। আজ সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান শত শত মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থলে ভিড় করেন।

তিনি আরো জানান, তিনি ইতোমধ্যে বিষয়টি ভাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তর এবং ভাঙ্গা থানাকে অবহিত করেছেন। তিনি দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com