1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সফল মৎস্য চাষিদের মাঝে বিনা মূল্যে বিভিন্ন উপকরণ সরবরাহ পত্নীতলায় ২০০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটে সীমিত পরিসরে পাথর উত্তোলনের চিন্তা, পরিবেশ সংরক্ষণে হচ্ছে কমিটি: স্বরাষ্ট্রমন্ত্রী ‎পৈত্রিক জমি নিয়ে বিরোধ, নিরাপত্তাহীনতায় একটি অসহায় পরিবার ‘খাল খনন ছিল শহীদ জিয়ার এক বিপ্লব, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের শুরু এই কর্মসূচি’ পদত্যাগ করবেন না মমতা, পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন? খাল সংকটে বছরে বছরে ক্ষতিগ্রস্ত বাংলাইল বিলের কৃষি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজারের দক্ষিণ পাশে গোদারপাড়া এলাকায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে শান্তিরামের শান্তির প্রতীক সমাজসেবক হাছান আলী বাগেরহাটে কেনাবেচার বিরোধে দোকানিকে কুপিয়ে হত্যা

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজারের দক্ষিণ পাশে গোদারপাড়া এলাকায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজারের দক্ষিণ পাশে গোদারপাড়া এলাকায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী বালুভর্তি ট্রাকটি খারাংখালীর গোদারপাড়া সংলগ্ন আরকান সড়কের পশ্চিম পাশে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ট্রাকটি রাস্তার পাশের গাইড ওয়াল ভেঙে খালের কিনারায় উল্টে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতিরিক্ত ও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। এছাড়া ট্রাকটি রংসাইডে চলে আসায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। দুর্ঘটনার পর বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
দুর্ঘটনার পর চালক ট্রাকের ভেতরে আটকা পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালায়। দীর্ঘ সময় চেষ্টা করেও ব্যর্থ হলে টেকনাফ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ট্রাকের দরজা কেটে আহত চালককে উদ্ধার করতে সক্ষম হয়।
আহত চালকের নাম জহির বলে জানা গেছে। তিনি কক্সবাজারের উত্তর হাজিরপাড়া এলাকার বাসিন্দা এবং বিপি বাহাদুরের বাড়ির পাশের লোক বলে স্থানীয়রা জানিয়েছেন।
তবে এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সড়কে যান চলাচলও স্বাভাবিক ছিল।
এদিকে সচেতন মহল জানান, টেকনাফ-কক্সবাজার সড়কে প্রতিনিয়ত বেপরোয়া গতিতে ভারী যানবাহন চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে ভোর ও গভীর রাতে চালকদের অসতর্কতা এবং অতিরিক্ত গতির কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তারা দুর্ঘটনা রোধে প্রশাসনের কঠোর নজরদারি, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং চালকদের সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com