1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

খাল সংকটে বছরে বছরে ক্ষতিগ্রস্ত বাংলাইল বিলের কৃষি

এস এম নাছির উদ্দীন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর  মৌজা বাংলাইল বিলে খালের অভাবে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় বিস্তীর্ণ ধানক্ষেত এখন পানির নিচে তলিয়ে রয়েছে।
কৃষকদের ভাষায়, “স্বর্ণসম ধান” এখন পানিতে শ্বাসরুদ্ধ অবস্থায় ধ্বংসের মুখে পড়েছে।

স্থানীয় কৃষকরা জানান, অতিরিক্ত বৃষ্টিপাত ও আশপাশের এলাকা থেকে নেমে আসা পানি বিলটিতে জমে থাকলেও, পানি বের হওয়ার জন্য কার্যকর কোনো খাল বা ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে দিন দিন পানির স্তর বাড়ছে এবং পাকা ও আধাপাকা ধান পানির নিচে নষ্ট হয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, পুরো বিলজুড়ে থইথই পানি, তার নিচে ডুবে আছে সোনালি ধানের শীষ। কোথাও কোথাও কৃষকরা নৌকা দিয়ে নিজেদের জমি দেখতে যাচ্ছেন। কিন্তু কোনোভাবেই ফসল রক্ষা করা সম্ভব হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেছেন তারা।

কৃষক দেলোয়ার হোসেন বলেন , “এই ধানই ছিল আমাদের বছরের একমাত্র আশা। খাল থাকলে পানি নেমে যেত, কিন্তু এখন সব শেষ হয়ে যাচ্ছে।” সে সময়  এমপি আক্তারুজ্জামান বাচ্চু সাহেবকেও অনুরোধ জানিয়ে বলেন, খালটি পুনঃখনন করে কৃষকদের জীবন রক্ষায় এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খালটি পুনঃখনন বা সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রতি বছরই বর্ষা মৌসুমে একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এ অবস্থায়, দ্রুত খাল পুনঃখনন ও স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। অন্যথায় প্রতিবছরই বাংলাইল বিলের “স্বর্ণসম” ধান পানিতেই হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com