1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিজের জ্বালানি থাকতে বিদেশ থেকে কেন আমদানি করব: বিদ্যুৎমন্ত্রী আমানতকারীদের সম্মাননা ও গাছের চারা বিতরন অনুষ্ঠান। সারা বাংলাদেশের নাই কুষ্টিয়া জেলাতে খেলা শুরু হয়ে গেছে। পুঠিয়ায় স:প্রা: বিদ্যালয়ে পরীক্ষার ফিসের নামে চলছে চাঁদাবাজি! বাউফলে ডিবির জালে তরুণ মাদক কারবারি, উদ্ধার ৩০ পিস ইয়াবা কোনো হিন্দু মুসলিমদের অত্যাচার করলে, ছাড় দেওয়া হবে না: হুশিয়ারি মুখ্যমন্ত্রী বিজয়ের পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনীতে মনোযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ‘মন্দির ও স্কুল চত্বরে থাকা ৭১৭টি মদের দোকান বন্ধ’, মুখ্যমন্ত্রী হয়েই বড় পদক্ষেপ বিজয়ের এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩শ’ মামলা ড. ইউনূসকে জুলাই শহীদ নাফিজের স্মারক চিত্রকর্ম উপহার দিলেন ডাকসু ভিপি

বাউফলে ডিবির জালে তরুণ মাদক কারবারি, উদ্ধার ৩০ পিস ইয়াবা

:মোঃ জাকারিয়া হোসেন।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে
মাদকের ভয়াল ছোবলে যখন ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে দেশের তরুণ সমাজ, ঠিক তখনই পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তৎপরতায় বাউফলে আটক হয়েছে এক তরুণ মাদক কারবারি। অভিযানে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০ পিস ইয়াবা।
শনিবার (৯ মে) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বাউফল উপজেলার আদাবাড়ি ইউনিয়নের কাশিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজিব হাওলাদার (২০) নামের ওই যুবককে আটক করে ডিবি পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল সজিবের বিরুদ্ধে। স্থানীয়দের দেয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় সচেতন মহলের দাবি, মাদক এখন গ্রামাঞ্চলেও ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে কিছু বিপথগামী তরুণ সহজে অর্থ উপার্জনের আশায় জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়। এতে একদিকে যেমন পরিবার ধ্বংস হচ্ছে, অন্যদিকে সমাজেও বাড়ছে অপরাধপ্রবণতা।
ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেয়া হবে না।”
আটককৃত সজিব হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, ডিবি পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, নিয়মিত অভিযান অব্যাহত থাকলে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com