1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাবিতে তারেক রহমানের সহপাঠী ছিলেন শিরিন শারমিন ও রিজওয়ানা হাসান: আসিফ নজরুল মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন জামায়াত সেক্রেটারি আরজেএফ এ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ৫ সাংবাদিক প্রেসক্লাব শালিখার সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এবং ওসির সৌজন্য সাক্ষাৎ। বকশীগঞ্জে স্কুল এন্ড কলেজে নিয়মবহির্ভূত ছুটির অভিযোগ, সরেজমিনে মিললো বন্ধ প্রতিষ্ঠান নাটোরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ​মে মানেই কি তবে আতঙ্ক? কয়রার উপকূলে নির্ঘুম রাতের হাতছানি ও আগাম প্রস্তুতির লড়াই এক শিক্ষকে কয়েক বছর ধরে চলছে বিদ্যালয়, হুমকিতে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা কুড়িগ্রাম পিটিআইয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় চলছে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ হামে প্রতিটি ছোট্ট সোনামণির মৃত্যুর দায় রাষ্ট্রকে নিতে হবে: ব্যারিস্টার ফুয়াদ

ব্যাটারিচালিত অটোরিকশায় কর আরোপের প্রস্তাব

মোঃ কায়সার হামিদ শামীম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
  • দেশে প্রথমবারের মতো মোটরসাইকেল এবং ব্যাটারিচালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১১ মে) বাজেটসংক্রান্ত এক বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
    বর্তমানে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনের ওপর অগ্রিম আয়কর আরোপ রয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে এই তালিকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত থ্রি-হুইলারও যুক্ত হবে।
    অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসি অনুযায়ী মোটরসাইকেলে বছরে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম কর নির্ধারণের প্রস্তাব থাকতে পারে। একই সঙ্গে এলাকাভেদে ব্যাটারিচালিত অটোরিকশায় ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত অগ্রিম কর আরোপের কথাও আলোচনায় রয়েছে।
    সূত্রগুলো বলছে, নিবন্ধনের অভাবে দেশে ব্যাটারিচালিত অটোরিকশার সঠিক সংখ্যা জানা যায় না। তবে সংশ্লিষ্টদের ধারণা, দেশে প্রায় ৫০ লাখের মতো ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে, যার বড় অংশ রাজধানীতে চলাচল করে।
    এই খাতকে নিয়ন্ত্রণ ও নিয়মের আওতায় আনতে সরকার আগেই ‘বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’-এর খসড়া তৈরি করেছে। এতে নিবন্ধন সনদ, ফিটনেস সনদ এবং ট্যাক্স টোকেন বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি নির্ধারিত শুল্ক ও কর আদায়ের ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে।
    আয়কর আইন ২০২৩ অনুযায়ী, যানবাহনের মালিকদের প্রতি বছর ফিটনেস নবায়নের সময় অগ্রিম আয়কর দিতে হয়, যা পরে বার্ষিক আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয় করা যায়। নতুন ব্যবস্থায় মোটরসাইকেল এবং ব্যাটারিচালিত অটোরিকশার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।
    অর্থনীতিবিদদের মতে, রাজস্ব বৃদ্ধিতে এই উদ্যোগ সহায়ক হতে পারে, তবে বাস্তবায়ন সহজ হবে না। সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, মোটরসাইকেলের ক্ষেত্রে কর আদায় তুলনামূলকভাবে সহজ হলেও ব্যাটারিচালিত অটোরিকশার বড় অংশ অনিবন্ধিত হওয়ায় পুরো খাতকে করের আওতায় আনতে চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com