1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
থালাপতি’কে শুভেচ্ছা জানাতে ৬৫০ কিলোমিটার হেঁটে চেন্নাই যাচ্ছেন কেরালার দম্পতি গবেষণা-উদ্ভাবনে মনোযোগ না দিলে আমাদের টিকে থাকা কষ্টকর হয়ে পড়বে: প্রধানমন্ত্রী ‎গণঅধিকার পরিষদের গৌরনদী পৌর শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত, ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা মিঠাপুকুরে আ.লীগ নেতার জেল-জুলুম ও দাদন ব্যবসার বিরুদ্ধে সংবাদ সম্মেলন “হোমনায় মাদকের বড় চালান আটক, ৬০ কেজি গাঁজা সহ প্রাইভেট কার জব্দ” তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পে অনিয়মের অভিযোগ: সাইনবোর্ডহীন কাজে ‘পুকুর চুরি’, নিম্নমানের জিও ব্যাগে ক্ষোভ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বনদস্যু ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান আটক ফরিদপুর প্রেস ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের ব্যাটারিচালিত অটোরিকশায় কর আরোপের প্রস্তাব চিরিরবন্দরে জমা-জমি বিরোধের জেরে দুইজনকে হত‍্যা।

মিঠাপুকুরে আ.লীগ নেতার জেল-জুলুম ও দাদন ব্যবসার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মোতাহার হোসেনঃ ​মিঠাপুকুর ( রংপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
রংপুরের মিঠাপুকুরে ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের ওপর জেল-জুলুম, নির্যাতন এবং অবৈধ দাদন ব্যবসার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বালুয়া মাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম সরকার ওরফে সেলিম চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার (১২ মে) দুপুরে মিঠাপুকুর প্রেসক্লাবে ভুক্তভোগীদের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেলিম চৌধুরী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। তিনি বালুয়া বাজারে ‘মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ’ এবং ‘সাফল্য এন্টারপ্রাইজ’ নামে দুটি অনিবন্ধিত ভূয়া এনজিও খুলে বসেন। এর মাধ্যমে তিনি সহজ শর্তে ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অগ্রিম স্বাক্ষর করা ব্লান্ক চেক এবং ফাঁকা স্ট্যাম্প নিতেন। পরবর্তীতে তিনি ঋণের আসল টাকা পরিশোধ করার পরও চড়া সুদ দাবি করতেন এবং চেক-স্ট্যাম্প জালিয়াতি করে আদালতে মিথ্যা মামলা দিতেন।
​রাজু আহম্মেদ নামে এক ভুক্তভোগী জানান, তিনি ১  লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে সঞ্চয়সহ ১ লাখ ৫ হাজার টাকা শোধ করেছেন। কিন্তু সেলিম চৌধুরী তার স্বাক্ষর করা চেকে ইচ্ছামতো অংক বসিয়ে আদালতে ১৭ লাখ ২০ হাজার টাকার মামলা দায়ের করেন।
​আরেক ভুক্তভোগী মোয়াজ্জেম হোসেন জানান, দোকান পুড়ে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে তিনি ১ লাখ ২০ হাজার টাকা দৈনিক কিস্তিতে ঋণ নিয়েছিলেন। ৭৩ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট টাকার জন্য তার নামে ৯ লাখ ৭০ হাজার টাকার মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
​ভূক্তভোগীরা আরো অভিযোগ করে বলেন, সেলিম চৌধুরীর ইন্ধনে বর্তমানে তারা একাধিক মিথ্যা মামলার ঘানি টানছেন এবং চরম হয়রানির শিকার হচ্ছেন। সংবাদ সম্মেলনে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিম চৌধুরী বলেন, আমি তাদের টাকা হাওলাত দিয়েছি। তবে এনজিও খুলে ঋণ দেওয়ার বিষয়টি তিনি স্বীকার করেন।
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com