1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

থালাপতি’কে শুভেচ্ছা জানাতে ৬৫০ কিলোমিটার হেঁটে চেন্নাই যাচ্ছেন কেরালার দম্পতি

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া বিজয় থালাপতির সঙ্গে দেখা করতে ৬৫০ কিলোমিটার পথ হেঁটে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন ভারতের কেরালার এক দম্পতি। সোমবার (১১ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ৭ মে, কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকার বাসিন্দা মোহাম্মদ রাফি ও তার স্ত্রী সি.পি. উম্মু শাহানামোল তামিলনাড়ুর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

থালাপতি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ১০ মে। তবে, হেঁটে যেতে সময় লাগবে এমনটা ভেবে তিন দিন আগেই নতুন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে রওনা দেন এই দম্পতি।

এই দম্পতির দাবি, দীর্ঘদিন ধরেই তারা বিজয়ের ভক্ত। তবে রাজনীতিতে তার উত্থান এবং নির্বাচনে জয়ের পর সরাসরি শুভেচ্ছা জানাতেই এই ব্যতিক্রমী যাত্রার সিদ্ধান্ত নেন তারা।

পেশায় চালক রাফি ও তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্লগ করেন। যাত্রাপথের ভিডিও তারা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ভিডিওতে দেখা গেছে, ব্যাগ, তাঁবু ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মহাসড়ক ধরে হেঁটে যাচ্ছেন তারা।

তামিলনাড়ুতে প্রবেশ করে চেন্নাইয়ে পৌঁছানোই তাদের লক্ষ্য। প্রতিদিন সকালে যাত্রা শুরু করেন তারা। রাত হলে নিরাপদ স্থানে বিশ্রাম নিয়ে আবার পরদিন ভোরে হাঁটা শুরু করেন এই দম্পতি।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com