1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন নেতৃত্বে রাসেল, রাহুল ও মামুন

মোঃ আব্দুল্লাহ শেখ
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাগেরহাট জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১২ মে ) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে আতিকুর রহমান রাসেলকে সভাপতি, শামিম শিকদারকে সিনিয়র সহ-সভাপতি এবং শেখ মাইদুল ইসলাম মিন্টু ও রানা দিদারকে সহ-সভাপতি করা হয়েছে।

এছাড়া নিয়ামুল কবির রাহুলকে সাধারণ সম্পাদক, ফকির মোহাম্মদ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিবকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ ফাহিম শাহরিয়ার রাব্বিকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ আল মামুন।

বিজ্ঞপ্তিতে নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর জেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাগেরহাটে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।##

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com