1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

সরকারি নির্দেশনা উপেক্ষা করে জাগিরপাড়া স্কুল এন্ড কলেজে আগাম ছুটির অভিযোগ, সরেজমিনে গিয়ে মিললো বন্ধ প্রতিষ্ঠান!

শিহাব আরমান
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জাগিরপাড়া স্কুল এন্ড কলেজে সরকারি নিয়ম-নীতিকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আগাম ছুটি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলের দাবি, প্রতিষ্ঠানটিতে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক আব্দুল মান্নানের নির্দেশে বিদ্যালয়টি প্রায় প্রতিদিনই নির্ধারিত সময়ের আগেই বন্ধ ঘোষণা করা হয়। অনেক সময় সকাল ১০:৩০ মিনিটেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেওয়া হয়। এছাড়াও নিয়মিতভাবে দুপুর ১টা থেকে ২টার মধ্যেই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয়রা।
সরেজমিনে আজ বুধবার (১৩ মে) জাগিরপাড়া স্কুল এন্ড কলেজে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, শ্রেণিকক্ষগুলো ফাঁকা পড়ে রয়েছে এবং শিক্ষা কার্যক্রমের কোনো পরিবেশ চোখে পড়েনি। এমনকি জাতীয় পতাকাও নামানো অবস্থায় দেখা যায়, যা দেখে স্থানীয়দের মাঝে আরও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এসময় প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন মাত্র তিনজন শিক্ষক— একজন পুরুষ ও দুইজন মহিলা শিক্ষক। স্থানীয়দের অভিযোগ, উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অনুযায়ী যথারীতি পরিচালিত হলেও জাগিরপাড়া স্কুল এন্ড কলেজে নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই আগাম ছুটি দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ছে এবং অভিভাবকরাও চরম হতাশার মধ্যে রয়েছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “স্কুল কখন ছুটি দিবো এটা আমাদের ব্যক্তিগত বিষয়। আইনে আমাদের এই সুযোগ আছে, ইচ্ছা করলে আমরা আগে ছুটি দিতে পারি।”
প্রধান শিক্ষকের এমন বক্তব্যে অভিভাবক ও সচেতন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com