1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

কালিগঞ্জে চেয়ারম্যান আব্দুল হাকিমের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

শেখ ইয়াছিন আলী
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ এবং চালু করার নামে বিপুল অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাকিমের বিরুদ্ধে। অভিযোগ, তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা চালু করার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে ৪ লক্ষ টাকা দাবি করেন। স্থানীয়দের দাবি, এই ঘটনা কালিগঞ্জের সকল মুক্তিযোদ্ধার ক্ষেত্রেই একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত ১৮ ‌মে-২৬, সোমবার বিকাল ৫টায় উপ‌জেলার মথু‌রেশপুর ইউ‌নিয়‌নের মকুন্দপুর গ্রা‌মে এমন চাঞ্চল্যকর তথ্য মিলেছে।
অনুসন্ধানে জানা গেছে, ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এই দুর্নীতি ও প্রতারণার শিকার হয়েছেন। তিনি ৩’শ টাকা হতে ভাতা পেয়ে আসছিলেন। তবে হঠাৎ ২০২২ সালে ভাতা বন্ধ হয়ে যায়। তার ভাতা চালু করার নামেও আব্দুল হা‌কিম কয়েক দফায় ৪ লক্ষ টাকা নিয়েছেন। আবুল হোসেন এখন ভাতা ও বীর নিবাস তো দূরের কথা, তার প্রাপ্য সম্মানটুকুর জন্যে লড়াই করছেন। তিনি বসবাস করেন নাজুক, ভঙ্গুর ও জরাজীর্ণ একটি ঘরে। কাঁদো কাঁদো কন্ঠে তিনি জানালেন মান্েতর জীবনযাপন ও করুণ অসহায়ত্বের কথা।
এমনিভাবে কালিগঞ্জ উপজেলার আরও অনেক মুক্তিযোদ্ধা এই দুর্নীতির শিকার হয়েছেন। তাদের অভিযোগ, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ক্ষমতার অপব্যবহার করে তাদের দীর্ঘদিনের সম্মান ও ভাতার অধিকার কেড়ে নিয়েছেন। এই বিষয়েে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।
এই ধরণের ঘটনা জীবন বাজী রেখে  ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আঘাত এনেছে। তাদের অবদানকে অসম্মানিত করার এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। ভুক্তভোগীসহ সবাই আশা করে, শীঘ্রই এই দুর্নীতির পেছনের সত্য উন্মোচিত হবে এবং দোষীদের প্রচলিত আইনে শাস্তি দেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com