1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
‘শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার আরও শক্তিশালী হচ্ছে’: সেনা প্রধান ছাগল চুরি করতে গিয়ে স্বামী-স্ত্রী গ্রেপ্তার উলিপুরে বাইপাস সড়কের নকশা বাতিলের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান গফরগাঁওয়ে যুবলীগ নেতার হাতে ছাত্রলীগ নেতা খুন, অস্রসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ হয়েছে: প্রধানমন্ত্রী পুশ-ইন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় ১৭ বিজিবি পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত ইসলামী ব্যাংকের দিকে আবারও ‘দখলকারী চক্রের’ নজর পড়েছে: বিরোধীদলীয় নেতার আমতলীতে ডাকাতি, ১৯ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট মার্কিন চুক্তি বাতিল না করলে বাজেট হবে আত্মঘাতি : মোমিন মেহেদী

সড়ক-মহাসড়ক ও পশুর হাটে সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মহাসড়ক, পশুর হাট, যমুনা ও পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ সদর দপ্তর থেকে টানা সাত দিন এসব কার্যক্রম মনিটর করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়কগুলোতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, বিগত সময়ের তুলনায় আল্লাহর রহমতে সড়ক দুর্ঘটনা অনেক কমেছে। দুই-একটি ঘটনায় কিছু ব্যক্তিগত গাফিলতি ছিল।

সম্প্রতি টাঙ্গাইলে রডবাহী ট্রাক খাদে পড়ে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় তিনি বলেন, অনেক যাত্রী ভাড়া বাঁচানোর জন্য ঝুঁকি নিয়ে ট্রাকের ওপরে যাতায়াত করছেন। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তিনি যাত্রীদের ও চালকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ জন নিহত, আহত ৬ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীতে ট্রাক উল্টে ১৫ জন নিহত, আহত ৬
পশুর হাটে জাল নোট প্রতিরোধে সরকার কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন সরবরাহ করা হয়েছে। ব্যাংকগুলোকেও এ কাজে যুক্ত করা হয়েছে। এ ছাড়া অনুমোদিত পশুর হাটের বাইরে অবৈধ হাট বসতে না পারে, সে বিষয়েও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঈদ-পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপদ ঈদযাত্রা, ঈদের জামাত এবং কর্মস্থলে নির্বিঘ্নে ফেরা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

যমুনা সেতু এলাকায় যানজট ও ভোগান্তি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ম্যানুয়াল টোল আদায়ের কারণে সমস্যা তৈরি হচ্ছে। ভবিষ্যতে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ সমস্যার সমাধান করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com