1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে
পিরোজপুর সদর উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের ধুপপাশা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত দুই চালক ও এক হেলপারকে জীবিত উদ্ধার করেন।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৯৪১৪) এবং খুলনা থেকে আসা অপর একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১২-৩২৫৪) মধ্যে ধুপপাশা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে আটকা পড়েন দুই চালক ও এক হেলপার।
খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় চেষ্টার পর যান্ত্রিক সরঞ্জামের সাহায্যে ট্রাকের ক্ষতিগ্রস্ত অংশ কেটে আহতদের জীবিত উদ্ধার করা হয়।
পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহতদের পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com