1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের ফ্রান্সে গেলেন ড. ইউনূস, পেলেন ভিআইপি প্রোটোকল

যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ

তুলি দেবরায়
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। এদিন নামাজ আদায়ের জন্য ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে দেখা যায়।

পূর্ব জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত আল আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। চার দিনব্যাপী ঈদুল আজহা উদযাপনের প্রথম দিনে সেখানে ধর্মীয় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। খবর মিডল ইস্ট মনিটরের।

২০২৫ সালের অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইতোমধ্যেই একাধিকবার তা ভঙ্গ করার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। যুদ্ধবিধ্বস্ত এ পরিস্থিতির মধ্যেই আল আকসায় পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে ইসরায়েলি হামলায় ৮৮০ জনের বেশি মানুষ নিহত এবং আরও অন্তত ২ হাজার ৬৪৫ জন আহত হয়েছেন।

এদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭২ হাজার মানুষ। দীর্ঘ এই সংঘাতে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা হজরত ইবরাহিম (আ.) এর আত্মত্যাগের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। তিনি মহান আল্লাহর নির্দেশে নিজের সন্তানকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। মুসলমানরা এই দিনে পশু কোরবানির মাধ্যমে তার ত্যাগের আদর্শ অনুসরণ করেন এবং কোরবানির মাংস দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করে থাকেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com