1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল

তুলি দেবরায়
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

দেশে কৃষিজমি ক্রমেই কমে আসছে। কৃষিজমি রক্ষা করেই যে কোনো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হবে। কৃষিজমি কমে আসা দেশের জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর, গড়েয়া, সালন্দর ইউনিয়নে সম্ভাব্য বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, আমরা যতটা সম্ভব কৃষিজমি নষ্ট করব না। উন্নয়নের ক্ষেত্রে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই এমনভাবে পরিকল্পনা করতে হবে, যাতে কৃষির ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কৃষি, পরিবেশ ও মানুষের স্বার্থ বিবেচনায় রেখেই কাজ করা হবে। উন্নয়নমূলক কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। পরে জেলার আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প ও সম্ভাব্য স্থাপনার স্থান পরিদর্শন করেন মির্জা ফখরুল।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com