1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার

Desk report
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
Oplus_131072

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর বৃদ্ধা মায়া রানী শীলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি বালু পয়েন্টের কাছে করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মায়া রানী শীল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা পালপাড়া গ্রামের মৃত বিষ্ণু পদ শীলের স্ত্রী।

এ বিষয়ে নিহত মায়া রাণীর ছেলে নব চন্দ্র শীল জানায়, গত ২ জুন বিকাল ৪টার দিকে আমার মা বাড়ির পাশের করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিয়ে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার সকালে নদীতে লাশ ভেসে উঠলে আমাদের খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসে দেখি লাশটি আমার মায়ের।

উল্লাপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ফায়ার ফাইটার জাহিদুল ইসলাম বলেন, গত ২ জুন বিকেল ৪ টার দিকে বাড়ির পাশে করতোয়া নদীতে গোসলে নেমে নিখোঁজ হন মায়া রানী শীল। এবিষয়ে খবর পেয়ে আমরা উদ্ধার কাজ শুরু করি।

গতকাল (৩ জুন) ডুবুরি দল এসেও উদ্ধার অভিযান চালায় কিন্তু তাকে খুজে পাওয়া যায়নি। আজ সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকায় নদীতে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত পদক্ষেপ শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com