1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে হুমকি-ধমকি দিয়েন না, মোকাবিলার উপায় জানি: ভূমি প্রতিমন্ত্রী ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ জব্দ উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত জুবাইদা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর: নবাবগঞ্জে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরের ইসলামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মন্ডল এর দাফন সম্পন্ন, জানাজা নামাজে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

জোড়াদহ কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ঘোষণা

মাকসুদুল হক,
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ঐতিহ্যবাহী জোড়াদহ কলেজের অ্যাডহক কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন হরিণাকুণ্ডু থানা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান মাস্টার।

প্রবীণ এই শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব সভাপতি নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন মহলের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। তাঁর এই নতুন দায়িত্বে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন সর্বস্তরের শুভানুধ্যায়ীরা।

দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অভিজ্ঞতাসম্পন্ন মোঃ আবুল হাসান মাস্টার এলাকায় একজন পরিচ্ছন্ন ও শিক্ষা-অনুরাগী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। স্থানীয় সচেতন মহলের মতে, তাঁর দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা এবং শিক্ষাবান্ধব মনোভাব জোড়াদহ কলেজের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রাখবে।

শুভানুধ্যায়ীরা বলেন, “আবুল হাসান মাস্টারের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সামাজিক কর্মকাণ্ডে সবসময় সততা এবং নিষ্ঠার প্রতিফলন দেখা গেছে। কলেজের মতো একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে তাঁর মতো দক্ষ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন ছিল।”

এদিকে জোড়াদহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকমহল নবনির্বাচিত সভাপতির প্রতি গভীর আস্থা ও প্রত্যাশা ব্যক্ত করেছেন। তারা আশা করছেন, তাঁর দূরদর্শী পদক্ষেপে কলেজের শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি একটি আধুনিক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত হবে। স্থানীয়দের বিশ্বাস, শিক্ষার প্রসারে আবুল হাসান মাস্টারের আন্তরিকতা ও কার্যকর পরিকল্পনা জোড়াদহ কলেজকে দ্রুতই জেলার অন্যতম একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com