1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

নওয়াব আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে
মাগুরার শালিখা উপজেলার হাজরাহাটি গ্রামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় ভাবগম্ভীর আবহে সম্পন্ন হলো ১৩তম মতুয়া সম্মেলন। গত ১০ জুন বুধবার বিকেল ৩টা থেকে শুরু হয়ে ভক্তদের উপচে পড়া ভিড়ে এই সম্মেলন চলে গভীর রাত পর্যন্ত।
​এবারের উৎসবের মূল আয়োজক ছিলেন গুরুচাঁদ মুখার্জী ও লক্ষ্মী রানী মুখার্জী। হাজরাহাটী গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন চিত্রশিল্পী সমীর কুমার মুখার্জী, বীরবল বিশ্বাস ও গোবিন্দ বিশ্বাস।
​আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪০টি মতুয়া দল অংশ নেয়। দুপুরের পর থেকেই আবহাওয়া কিছুটা প্রতিকূল ও বৈরী রূপ নিলেও ভক্তদের উৎসাহে তা বাধা হতে পারেনি। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করেই অনুষ্ঠানস্থলে ঢল নামে অন্তত ১০ হাজার ধর্মপ্রাণ ভক্ত ও দর্শনার্থীর। সম্মেলনে আগত এই বিশালসংখ্যক ভক্ত ও দর্শনার্থীদের সকলের জন্যই আয়োজকদের পক্ষ থেকে ছিল মহাপ্রসাদের সুব্যবস্থা।
প্রতি বছরের মতো এবারও মতুয়া সম্মেলনকে কেন্দ্র করে উৎসব প্রাঙ্গণে বসেছিল একটি ছোটখাটো গ্রামীণ মেলা। হরেক রকমের পসরা সাজানো এই মেলাটি আগত দর্শনার্থী ও ভক্তদের মাঝে বাড়তি আনন্দের খোরাক জোগায়।
​বিকেল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও মতুয়া সঙ্গীতের মধ্য দিয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয় এই বিশাল মহাসম্মেলন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com