1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

সীমান্তে ৪০ ঘণ্টা ধরে শূন্যরেখায় ১২ জন, পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে ঠেলে পাঠানো ১২ জন শিশু, নারী ও পুরুষ প্রায় ৪০ ঘণ্টা ধরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে চারজন পুরুষ, চারজন নারী এবং চারজন শিশু রয়েছেন। বর্তমানে তারা ভারত-বাংলাদেশ সীমান্তের ১৪৮/৩ এস সীমান্ত পিলারের কাছে অবস্থান করছেন।

এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল ইসলাম, তার স্ত্রী আসমা খাতুন এবং তাদের মেয়ে রাবেয়া খাতুন।

এ ঘটনায় গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, পতাকা বৈঠকে পুশইনের বিষয়টি অস্বীকার করেছে বিএসএফ। তবে নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে পুশইন করা ১২ জনকে ফেরত নেবে কি না, সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে তারা।

এর আগে শুক্রবার ভোরে দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় জনতার বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এ ঘটনার পর থেকেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। পাশাপাশি স্থানীয়রাও এগিয়ে এসেছেন সীমান্ত সুরক্ষায়। বিজিবির সঙ্গে পুশইন ঠেকাতে তারাও পাহারা দিচ্ছেন।

এ বিষয়ে ৪৭ বিজেবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। পুশইনকৃতদের ফেরত নেওয়ার বিষয়েও বিএসএফের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com