1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এমপি

নাজমুস সালেহীন সজীব  
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি আজ ১৩ জুন (শনিবার) সকালে উপস্থিত হন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, চিকিৎসকবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং খোঁজখবর নেন।
মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। তারই ধারাবাহিকতায় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করা হবে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।  তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আগত সেবা প্রার্থীদের শতভাগ চিকিৎসা নিশ্চিত করণে এবং স্বাস্থ্য কমপ্লেক্স সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পরামর্শ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন , উপজেলা নিএনপির সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম , সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহানা পারভীন, সখীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর   আহবায়ক মোঃ এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবির সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী  ৫  বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি সখীপুর উপজেলা চত্বরে কৃষ্ণচূড়া ও উপজেলা কমপ্লেক্সে নিমগাছের চারা রোপন করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com