1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করলেন কাউখালীর অধ্যক্ষ নাসরুল্লাহ রাজারহাটে বালুভর্তি ট্রাক উল্টে রেললাইন বন্ধ, কুড়িগ্রাম এক্সপ্রেসে যাত্রী দুর্ভোগ শ্রীপুরে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড বিতরণ- নালিতাবাড়ীতে পাহাড়ী ঢলে পাকা রাস্তা ভেঙে বাতকুচি গ্রাম বিচ্ছিন্ন, হাজারও মানুষের দুর্ভোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৫ লাখ টাকার ২১ হাজার পিস ইয়াবা জব্দ কুয়াকাটা হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশ মাদসহ আটক সাত ট্রাম্প নিজেকে ‘বস’ বলতেই হেসে উঠলেন বিশ্বনেতারা মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন

জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

মোঃআখতারুজ্জামান তিতাস,
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন অভিভাবক।
অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা বেগম প্রচলিত বিধি-বিধান ও প্রকাশিত তফসিল যথাযথভাবে অনুসরণ না করে গোপনে ম্যানেজিং কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। তফসিল অনুযায়ী অভিভাবকদের অবহিত করার জন্য কোনো মাইকিং করা হয়নি, শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের কাছে নোটিশ পৌঁছে দেওয়া হয়নি এবং বিদ্যালয়ের দৃশ্যমান স্থানে প্রয়োজনীয় নোটিশও যথাযথভাবে টানানো হয়নি। ফলে অধিকাংশ অভিভাবক নির্বাচন ও কমিটি গঠন সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে অবগত নন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়াও বিদ্যালয়ের টয়লেট দীর্ঘদিন ধরে অপরিষ্কার অবস্থায় রয়েছে, বিদ্যালয় চলাকালীন সময়ে খড় শুকানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ খাতে বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ রয়েছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১৫ জুন সকালে কয়েকজন অভিভাবক ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত বিষয় ও তফসিল সম্পর্কে তথ্য জানতে বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে এবং কমিটি গঠন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযোগকারীরা বিদ্যালয়ের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে বর্তমান ম্যানেজিং কমিটি গঠনের তফসিল স্থগিত করে পুনরায় যথাযথ প্রচার-প্রচারণার মাধ্যমে নতুন তফসিল ঘোষণার পাশাপাশি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com