1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

মোংলা নদীতে ২৪ ঘন্টা চলাচলের দু’টো ফেরি সার্ভিস

মোঃ আব্দুল্লাহ শেখ
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোংলা নদীতে ২৪ ঘন্টা দু’টো ফেরি চলাচল শুরু করেছে। এতে মোংলা বন্দর ও ইপিজেডের ১৪ হাজার শ্রমিক এবং রোগী সাধারণসহ সকল শ্রেণী পেশার মানুষের দুর্ভোগ কমবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি ।
শনিবার (২৭ জুন) সকাল ৮ টায় মোংলা ফেরি ঘাটে এ ফেরি চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন ।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা নদীতে ২৪ ঘন্টা দুইটি ফেরি চলাচল করাতে চাই। আমরা দেখেছি ইপিজেডের শ্রমিকদের দুর্ভোগের সীমা নেই । বেশিরভাগ দুর্ঘটনা হয় তাদের পারাপারের সময় । তাই সকাল ৭টা থেকে সকাল ৮টা পর্যন্ত দু পাশ থেকে ফেরি ছাড়বে । যাতে শ্রমিকরা সহজে পার হয়ে যেতে পারে । ঠিক তেমনি অফিস ছুটির সময়েও দু প্রান্ত থেকে ফেরি চলবে । এছাড়া ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল নিয়মিত খনন করা হবে।
এময় তিনি আরও বলেন, ফেরির নির্দিষ্ট ভাড়া আছে । সেটা চার্ট আকারে দিতে হবে । চার্ট না থাকলে সেদিন আপনারা ভাড়া দিবেন না বলেও মন্তব্য অরেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি, সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার সহ অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ২০০৩ সালে মোংলা নদীতে ফেরি চলাচল শুরু হলেও একমাত্র জোয়ারে একটা ফেরির সার্ভিস চালু ছিল। দীর্ঘ ২৩ বছর পর প্রথমবার দুটি ফেরি সার্ভিস চালু হলো ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com