জামালপুর জেলার ইসলামপুর পৌরসভায় উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার জানাগেছে, সম্প্রতি ( গত মঙ্গলবার) ইসলামপুর পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৩৯কোটি ৭০ লক্ষ ২৯হাজার ৫৩৩ টাকা’র উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। ইসলামপুর পৌরসভা কার্যালয়ে বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ও আনুষ্ঠানিক বাজেট ঘোষণা করেন ইসলামপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন।
বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন উপ সহকারী প্রকৌশলী মোফাখখারুল ইসলাম,জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,উপজেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, ক্রীড়া বিষয়ক সম্পাদ সোহেল রানা খোকন,ইসলামপুর বাজার বণিক সমিতি সভাপতি আব্দুল আউয়াল খান লোহানী,পৌর যুবদল আহবায়ক এনামুল করিম ডেবিট,সমাজ সেবক মুনতাছির রহমান খান লোহানি সিয়াম প্রমুখ। বাজেট অধিবেশনে পৌরসভার বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী,রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিগণ উপস্থিত ছিলেন।