1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

কামরুল আহসান সোহাগ
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে
কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণের লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী এবং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের সঙ্গে জনগণের সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com