1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মাগুরার জয় চৌধুরী, বিভিন্ন সংগঠনের অভিনন্দন কুলাউড়ায় পুলিশের অভিযানে ৫ ডাকাত গ্রেফতার, ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও দেশীয় অস্ত্র উদ্ধার পতাকায় কলেমা লেখা নিয়ে মিছিল কলেমার শিক্ষা নয়, এটা কলেমাকে অপমান করা । -আল্লামা ইমাম হায়াত জুলাইয়ে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে

নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায়

Desk report
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

শেষ হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব থার্টি টু। নাটকীয় সব ম্যাচ, টাইব্রেকারের রোমাঞ্চ আর একাধিক অঘটনের পর নিশ্চিত হয়েছে শেষ ষোলোর লাইনআপ। জার্মানিকে বিদায় করে সবচেয়ে বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে, আর বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলে বিদায় নিয়েছে অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে।

রাউন্ড অব ৩২-এ কানাডা শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ব্রাজিলও জাপানের বিপক্ষে শেষ দিকে গোল করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। মরক্কো ও নেদারল্যান্ডসের ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় পায় আফ্রিকার দলটি।

আর্লিং হলান্ডের শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে নরওয়ে। অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। অন্যদিকে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পরের পর্বে জায়গা করে নেয় পর্তুগাল।

মিশর ও অস্ট্রেলিয়ার ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় মিশর। আর সবচেয়ে বড় অঘটন ঘটে ফক্সবরোতে, যেখানে জার্মানিকে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয় প্যারাগুয়ে।

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে ওঠে ফ্রান্স। বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অতিরিক্ত সময়ে পাওয়া পেনাল্টি থেকে জয়সূচক গোল করে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারায় বেলজিয়াম।

ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ইংল্যান্ড। মেক্সিকো ২-০ গোলে হারায় ইকুয়েডরকে। সুইজারল্যান্ড ২-০ ব্যবধানে আলজেরিয়াকে বিদায় করে।

সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে পড়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অভিষেক বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে দুইবার সমতায় ফিরলেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে জয় পায় লিওনেল মেসির দল। শেষ ম্যাচে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে কলম্বিয়া।

রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা, জাপান, নেদারল্যান্ডস, আইভরি কোস্ট, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন, বসনিয়া ও হার্জেগোভিনা, সেনেগাল, ডিআর কঙ্গো, ইকুয়েডর, আলজেরিয়া, কেপ ভার্দে ও ঘানা।

রাউন্ড অব ১৬-এর সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

কানাডা বনাম মরক্কো, হিউস্টন ( ৪ জুলাই, রাত ১১টা)

প্যারাগুয়ে বনাম ফ্রান্স, ফিলাডেলফিয়া (৫ জুলাই, রাত ৩টা)

ব্রাজিল বনাম নরওয়ে, নিউজার্সি (৬ জুলাই, রাত ২টা)

মেক্সিকো বনাম ইংল্যান্ড, মেক্সিকো সিটি (৬ জুলাই, সকাল ৬টা)

পর্তুগাল বনাম স্পেন, ডালাস (৭ জুলাই, রাত ১টা)

যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম, সিয়াটল (৭ জুলাই, সকাল ৬টা)

আর্জেন্টিনা বনাম মিশর, আটলান্টা (৭ জুলাই, রাত ১০টা)

সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া, ভ্যানকুভার (৮ জুলাই, রাত ২টা)

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com