চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়াস্থ শফিকুল ইসলাম রাহী দাখিল মাদরাসা, এতিমখানা ও হেফজখানার উদ্যোগে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা (সোমবার) ৬ জুলাই মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শফিক উল্লাহ মাহমুদ।
মাদ্রাসার সহ-সুপারিনটেনডেন্ট এস. এম. আকরাম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম রাহী (সিআইপি)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চন্দনাইশ মাদরাসা প্রধান সংসদের সচিব, বিশিষ্ট লেখক, গবেষক, আলহাজ্ব কাজী শাহ মাওলানা মোহাম্মদ মোজাহেরুল কাদের। বিশেষ আলোচক ছিলেন, মাদ্রাসার উপদেষ্টা মোহাম্মদ নবিউল করিম, উপদেষ্টা এডভোকেট রিদওয়ানুল হক, মোহাম্মদ ইসমাইল, শাহ আলম, ডাক্তার নুরুল আলম জীকু, মোস্তাক মিয়া, আব্দুর শাকুর, দিদার শাহী, মোহাম্মদ আজিজুল হাসান, মুহাম্মদ নিজাম উদ্দীন প্রমুখ।
উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষক, মোহাম্মদ আবদুল্লাহ, মাওলানা মুহিউদ্দীন, শহিদুল ইসলাম, এনামুল হক, মোহাম্মদ জাহেদুল হক, রফিউল তাহের, সাগমা জাহান কবির, তানিয়া আক্তার, আবু জাবের রায়হান, মোঃ মিনহাজ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাফেজ সিফাত, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ ফারিদ।
বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; তাকে নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।