1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার ইরাকে খামেনির শোক মিছিলে ২৩ লাখের বেশি মানুষের অংশগ্রহণ জুলাইযোদ্ধা হওয়ার প্রায় ২০০টি আবেদনই ভুয়া বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা

কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

রোমাঞ্চ, উত্তেজনা ও জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর খেলা। এবার টিকে থাকা ৮টি দলকে নিয়ে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের মহারণ। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স ও মরক্কো। হাই-ভোল্টেজ ম্যাচটির জন্য ইতোমধ্যেই রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। আর সেই প্যানেলে জায়গা পাওয়া ৫ রেফারিই হচ্ছেন আর্জেন্টিনার।

বৃহস্পতিবার বোস্টনে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। বাংলাদেশ সময় রাত ২টায় ম্যাচটি শুরু হবে।

ফিফা জানিয়েছে, বোস্টনে ফ্রান্স ও মরক্কোর মধ্যকার ম্যাচটি পরিচালনা করবেন আর্জেন্টিনার অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেলো। তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি ও গাব্রিয়েল চাদে। চতুর্থ অফিশিয়াল দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারির দায়িত্বে থাকবেন ক্রিস্টিয়ান নাভারো।

এবারের বিশ্বকাপে এই প্রথম কোনো ম্যাচে একই দেশের পাঁচজন অফিশিয়াল দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

এদিকে মঙ্গলবার রাতে ষোলোতে আর্জেন্টিনা ও মিসর ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। সেই ম্যাচে রেফারির ভূমিকা নিয়ে আপত্তি তুলে ইতোমধ্যে ফিফায় অভিযোগ দিয়েছে মিসর। অন্যদিকে, ম্যাচের আগে ফরাসি রেফারি নিয়োগ দেওয়া নিয়ে আর্জেন্টিনার গণমাধ্যমও প্রশ্ন তুলেছিল। সেই বিতর্কের রেশ না কাটতেই ফ্রান্স ও মরক্কো ম্যাচের রেফারি প্যানেল ঘোষণা করল ফিফা।

এমন প্রেক্ষাপটে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের ম্যাচে আর্জেন্টাইন রেফারি নিয়োগ দেওয়া নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে ফিফার ‘পারস্পরিক ভারসাম্য রক্ষার’ পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে ফিফা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

৪৪ বছর বয়সী ফাকুন্দো তেলো দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি। কোপা লিবার্তাদোরেসের ফাইনালসহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে তার।

এ নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করছেন তিনি। এবারের আসরে তিনি ইতোমধ্যে দক্ষিণ আফ্রিকা-দক্ষিণ কোরিয়া এবং কানাডা-বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচে দায়িত্ব পালন করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com