1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

রাকিবুল হাসান মুন্না
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর (বেরোবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক সংগঠন কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব, বেরোবি-র ২০২৬–২৭ কার্যকালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সংগঠনটির উপদেষ্টামণ্ডলী এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নথির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আফসানা আক্তার আরিফা হক্কানী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. রবিউল ইসলাম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সম্পা রায় ও চৈতি ঘোষ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পারভেজ সেখ। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রুশাইদ আহমেদ ও মো. মুনিরুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—দপ্তর সম্পাদক রাকিবুল হাসান মুন্না, সহকারী দপ্তর সম্পাদক মোছা. মোস্তাকিমা ইতি, অর্থ সম্পাদক বখতিয়ার নাসিফ আহাম্মেদ, সহকারী অর্থ সম্পাদক দিবা রানি চৌধুরী, জনসংযোগ সম্পাদক আনিকা বুশরা, সহকারী জনসংযোগ সম্পাদক আল তাবাসসুম শুভা, ইভেন্ট অ্যান্ড প্ল্যানিং সম্পাদক ফারহানা মীম, সহকারী ইভেন্ট অ্যান্ড প্ল্যানিং সম্পাদক মো. আদনান আব্দুল্লাহ, ভিজ্যুয়াল মিডিয়া সম্পাদক ফারহানা তাসনিম ইমি, সহকারী ভিজ্যুয়াল মিডিয়া সম্পাদক আবিদা সুলতানা রাখি এবং কার্যনির্বাহী সদস্য মাসুম রেজা ও রাদিত আনান।
এ ছাড়া সাধারণ সদস্য হিসেবে রয়েছেন মো. অহিদুল ইসলাম, তমালিকা দাস, মোছা. শারমিন আক্তার, আয়শা আক্তার, অমিত হাসান জয়, মোছা. সালমা বানু, নুসরাত নূর-ই-আফরিন ও মো. ফেরদৌস ইসলাম।
নবনির্বাচিত সভাপতি আফসানা আক্তার আরিফা হক্কানী বলেন, “সভাপতির দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও আনন্দিত। ক্লাবের গঠনতন্ত্র অনুসরণ করে সবার সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নতুন নতুন প্রশিক্ষণ, কর্মশালা ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম আয়োজনের মাধ্যমে ক্লাবকে আরও সক্রিয় ও কার্যকর সংগঠনে পরিণত করার চেষ্টা থাকবে।”
উল্লেখ্য, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাব, বেরোবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগাযোগ, সাংবাদিকতা, গণমাধ্যম ও নেতৃত্ব বিকাশে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, ক্যারিয়ারবিষয়ক আয়োজন এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com